আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনকে কোনো নির্দিষ্ট দলের নয়, বরং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন।

\r\n

বেলা তিনটার পর থেকেই শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়। ডিজিটাল স্ক্রিনের নিচের সিঁড়িতে বসে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখতে শুরু করেন। সাড়ে তিনটার দিকে বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

\r\n

তিনি বলেন, “বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—একপক্ষে বাংলাদেশপন্থী, অন্যপক্ষে ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, তারা বাংলাদেশপন্থী, আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি।”

\r\n

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আন্দোলনকে ভাঙার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়। “এটা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রতীক,” বলেন তিনি।

\r\n

বক্তব্যে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত থেকেই তারা শাহবাগে অবস্থান করছেন। তিনি বলেন, “আমি অসুস্থ হয়ে যেতে পারি, কিন্তু কোনো চাপ বা ষড়যন্ত্রে যদি আমার মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়, তাহলেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি নীরব থাকি, তাও মনে রাখবেন—লক্ষ্য একটাই: আওয়ামী লীগ নিষিদ্ধ করা।”

\r\n

২০১৩ সালের শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা বলেন, “সেই সময় এখানে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল। আজ এখান থেকেই আমরা সেই ফ্যাসিবাদের পতনের শেষ পেরেকটি মারব।”

\r\n

তিনি বলেন, মত ও পথ ভিন্ন হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ।